রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আগষ্টে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নবীগঞ্জে বিএনপি ও জামায়াতের বিজয় র‌্যালি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির, পৌর বিএনপির একাংশ, জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪”র জুলাই আগষ্টে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন সময়ে বিজয় র‌্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী। গত মঙ্গলবার বিকাল ৪ টায় নবীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপির একাংশসহ যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশাল বর্ষপূর্তির র‌্যালী ও গণমিছিলটি নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের সারা প্রদক্ষীন করে পুনঃরায় নতুন বাজার মোড়ে মিলিত হয়ে এক মিনিট নিরবতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা। উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান ওলির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, বিশেষ অতিথি ছিলেন- আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টু। অন্যান্যের বক্তব্য রাখেন বয়েত উল্লা, তৌহিদুল ইসলাম চৌধুরী, মুশফিকুজ্জাম চৌধুরী নোমান, মোশাহিদ আলম মুরাদ প্রমুখ। এর আগে দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ নবীগঞ্জের উদ্যোগে শহরে জুলাই বিপ্লবের বর্ষপুর্তিতে বিশাল গণ মিছিল শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথ সভায় মিলিত হন। জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও নবীগঞ্জ বাহুবল আসনে দলের মনোনিত এমপি প্রার্থী শাহজাহান আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাইদুর রহমান, মাওঃ এমদাদুল হক প্রমুখ। বেলা ১২ টায় সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও পৌর বিএনপির আহ্বায়ক ছালিক মিয়ার নেতৃত্বে শহরে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com