বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার ও যুবককে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের এসএসসি পরীক্ষার্থী স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মোঃ মুস্তাকিন মিয়া (২৫) যুবককে আটক করেছে র‌্যাব। ৫ আগষ্ট রাতে তাকে বাহুবল থেকে আটক করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, এসএসসি পরক্ষিার্থী ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিত মোঃ মুস্তাকিন মিয়া (২৫)। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে মুস্তাকিন মিহিকে অপহরনের পরিকল্পনা করে। গত ১৩ মে দুপুর ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষে স্কুলের সামনে গাড়ির জন্য অপেক্ষা করার সময় মুস্তাকিন জোরপূর্বক অপহরন করে যুবতীকে সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে মেয়ের বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৫ আগষ্ট রাত সাড়ে ৮ টার দিকে বাহুবল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণের মূলহোতা মুস্তাকিনকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মুস্তাকিন মিয়া বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র। পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com