বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌর এলাকায় দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের রাজনগর গ্রামের দু’টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। গতকাল সোমবার সকালে নির্মাণ কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর এটিএম সালাম, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, বিশিষ্ট মুরুব্বী বাতির উল্লা, প্রাক্তণ মেম্বার রফিক মিয়া, আব্দুস ছুবান, আবুল মিয়া, পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কার্য সহকারী আবু মুছা, ঠিকাদার আব্দুল ওয়াহিদ প্রমূখ। এডিপির অর্থায়নে উক্ত রাস্তা নির্মাণে ব্যয় হবে ৫ লাখ ২৫ হাজার টাকা। উপস্থিত মুরুব্বীয়ানদের উদ্দেশ্যে মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, সম্মানিত নাগরিকদের সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করতে বদ্ধপরিকর। তিনি নিয়মিত পৌর কর পরিশোধ করার ব্যাপারেও গুরুত্বারুপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com