বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান ॥ নির্ধারিত সরকারি ফি ব্যতীত অতিরিক্ত নিলে পরদিন সচিব পদে থাকবে না

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ ও মানসম্মত শিক্ষার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি সতর্ক করে বলেন “নির্ধারিত সরকারি ফি ব্যতীত বেশি নিলে পরদিনই সচিব পদে থাকবে না।” তিনি আরও বলেন, আধুনিক শিক্ষায় এগিয়ে যেতে হলে মাল্টিমিডিয়া ভিত্তিক পাঠদান বাড়াতে হবে। পাশাপাশি এসএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন না দিয়ে সামর্থ্য অনুযায়ী ল্যাপটপ দেওয়ার পরামর্শ দেন। সভায় সভাপতিত্ব করেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এবং পরিচালনা করেন শিক্ষক সুহেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম রাব্বানী (নয়ন মাস্টার), ইউপি সদস্য শাহ্ সামসুল ইসলাম সুজন, অলিউর রহমান, অজিত সূত্রধর, গোলাম হোসেন চৌধুরী রাজু প্রমুখ। সভা শেষে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com