শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের আলীনগরে হরিণ আটক রেমা-কালেঙ্গায় অভয়রাণ্যে অবমুক্ত

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০১৫
  • ৪৫৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রাম থেকে গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন একটি মায়া হরিণ আটক করেছে। পরে খবর পেয়ে বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটি হরিণটি উদ্ধার করে নিয়ে আসে। বিকেলে সিএমসির সভাপতি ও পিপি এডঃ আকবর হোসেন জিতু ও সহকারি বন সংরক্ষক হরিণটি রেমা বনাঞ্চলে অবমুক্ত করেন।
স্থানীয় সুত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে উপজেলার আলীনগর গ্রামের লোকজন একটি হরিণ গ্রামের প্রবেশ করতে দেখে ধাওয়া করে আটক করে। এ খবর পেয়ে রেমা বনবিটের বিট কর্মকর্তা সিএমসি এবং ভিসিএফ’র লোকজনকে নিয়ে হরিণটি উদ্ধার করে রেমা বনবিটে নিয়ে আসেন। হরিণটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বন বিভাগ ও সিএমসি হরিণটির চিকিৎসা দিয়ে বিকেলে রেমা কালেঙ্গা অভয়ারণ্যে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রেমার বন্যপ্রাণী বিভাগের সহকারি বন সংরক্ষক, বিট কর্মকর্তা, ক্রেল প্রকল্পের অজুর্ন দাশসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও সিএমসি এব ভিসিএফ এর লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com