বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের অভিযানে দলিল জালিয়াতি চক্রের ১ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জালিয়াতি করে জমি আত্মসাতের চেষ্টার ঘটনায় দায়ের হওয়া এক প্রতারণা মামলার ৭ নম্বর আসামী তারিক মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে শেরপুর রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তারিক মিয়া একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের সক্রিয় সদস্য। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়- গত ৩ জুলাই নবীগঞ্জ থানায় জমি জালিয়াতির অভিযোগে ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত হাজী ছিদ্দেক আলীর ছেলে আব্দুল হাই। বাদীর পক্ষে আলামত উপস্থাপন ও আইনগত সহায়তা দেন তার আমমোক্তার মোঃ এনামুল হক।
মামলার অভিযোগে বলা হয়, বাদী ও তার পরিবারের মালিকানাধীন নবীগঞ্জ পৌরসভার শেরপুর রোড এলাকায় অবস্থিত ১২ শতক জমি একটি সংঘবদ্ধ চক্র ভুয়া দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা করে। এতে আসামীরা জাল দলিল তৈরি করে ভূমির দখল নেন। ৭ নম্বর আসামী তারিক মিয়া ওই ভুয়া দলিল সৃষ্টির একটি পর্যায়ে সনাক্তকারী হিসেবে যুক্ত ছিলেন।
জেলা রেজিস্ট্রার ও সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জের তদন্তে প্রমাণিত হয়, ২০০৩ সালে সৃষ্ট ১১২২/০৩ নম্বর দলিল এবং ২০১৮ সালের ৩০২০/১৮ নম্বর দলিলটি জাল এবং প্রতারণা মূলকভাবে তৈরি করা হয়েছে। উক্ত ভুয়া দলিলের ভিত্তিতে ১৬৪৯ নম্বর খতিয়ানে নামজারী করে জমির মালিকানা দাবি করেন আসামীপক্ষ। তবে প্রশাসনিক তদন্তে দলিলটি জাল প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ সেটি বাতিল করেন এবং মূল মালিকদের নামে সাবেক রেকর্ড বহাল করেন।
বাদী অভিযোগ করেন, জমির বর্তমান বাজারমূল্য অনেক বেশি হওয়ায় তাদের বিদেশে থাকার সুযোগ কাজে লাগিয়ে আসামিরা সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালায়। এতে বাদী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া তারিক মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে অন্যান্য আসামীদের ধরতে অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত জালিয়াতির নানা অভিযোগ থাকলেও এবার প্রশাসনিক ও আইনগত তদন্তে বিষয়টি প্রমাণ হওয়ায় প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করছেন ভুক্তভোগীরা। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com