বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বর্ণাঢ্য আয়োজনে জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উদ্যাপন

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল, সকাল ৬ টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন। সকাল ৮টায় বর্ণাঢ্য র‌্যালি, রাত্র ৮টায় আলোচনা সভা। রাত ৯টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল। গীতা পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস।
বক্তব্য রাখেন, মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান লেবু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, হবিগঞ্জ জেলা চাউল কল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বাচ্ছু, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ।
আলোচনা সভা শেষে ঢাকা ও সিলেট হতে আগত সংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। র‌্যাফেল ড্র পরিচালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com