বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লন্ডন সফররত হবিগঞ্জ কৃতিসন্তানদের সম্মানে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ লন্ডন সফররত হবিগঞ্জ কৃতিসন্তানদের সম্মানে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের জিএসসি হেড অফিসে যুক্তরাজ্যে সফররত হবিগঞ্জের কৃতিসন্তান আইএফআইসি ব্যাংক বাংলাদেশের হেড অফ অপারেশন হেলাল আহমেদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক চীপ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান ও হবিগঞ্জ চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক লায়ন্স মঈন উদ্দিন খান এর সম্মানে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এক চা-চক্র ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হবিগঞ্জ কমিউনিটির অন্যতম মুরুব্বী এম এ আজিজ। সুরমা সেন্টারের ডাইরেক্টর ও সংগঠনের অন্যতম যুগ্ম-সম্পাদক, কমিউনিটি নেতা জালাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের তরুণ হামজা রহমান। সভার শুরুতেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি ও ট্রেজারার দেওয়ান সৈয়দ রব মোর্শেদের সার্বিক তত্ত্বাবধানে অতিথিগণকে ফুল দিয়ে বরণ করা হয়।
বৃটিশ গ্রীষ্মকালের উষ্ণ আবহাওয়ার কারণে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তাগণ ব্যাংকিংখাত, শিক্ষা ও আর্থ-সামাজিক বিষয়ের উপর আলোকপাত করেন।
আলোচনায় হেলাল আহমেদ আইএফআইসি ব্যাংক এর গ্রাহক হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং কিভাবে ব্যাংকে একাউন্ট খোলা যায় তার বর্ণনা দেন। একই সাথে ব্যাংকিংখাতে কারো কোন প্রকার সমস্যা হলে বা জটিলতা সৃষ্টি হলে তার সাথে যোগাযোগ করা হলে তিনি যথাসাধ্য সমাধান করার প্রতিশ্রুতিদান করেন। হবিগঞ্জের আর্ত-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য হবিগঞ্জের প্রবাসী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় অপর অতিথি শাহজালাল ইউনিভার্সিটির সাবেক চীপ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান বলেন, কাহারো সন্তানসন্তদি বা কোন নিকটাত্মীয় শিক্ষাক্ষেত্রে সহযোগিতা চাইলে শাহজালাল ইউনিভার্সিটির সাবেক চীপ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমানও যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং প্রবাসে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ভূয়সি প্রশংসা করেন। হবিগঞ্জ চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন খান আর্ত-সামাজিক উন্নয়নে প্রবাসীদেরকে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করেন এবং যে কোনো সমস্যায় হবিগঞ্জের প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, সহ-সভাপতি এম এ আউয়াল, হবিগঞ্জে একটি হার্ট ফাউন্ডেশনের উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন ইউকের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মামুন চৌধুরী, সাইদুর রহমান মাসুদ, সহ-সভাপতি ও হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের সভাপতি ফজিলত আলী খান, সজল মিয়া, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য ও জিএসসি এসেক্সের ব্রাঞ্চের চেয়ারপারসন মোমিন আলী, রুবেল খান, সহ-সভাপতি জালাল উদ্দিন, জিয়া আহমেদ সেলিম, আমিনুর রশীদ চৌধুরী বরুন, সদস্য মনিরুজ্জামান খিরাজ, আলমগীর চৌধুরী, সদস্য ও হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, সদস্য ও হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, জিএসসি ইষ্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারপারসন সৈয়দ জিল্লুল হক, জালাল উদ্দিন লিটন, সদস্য ও হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সহিদুর রহমান, ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, দেবাশীষ বনিক দেবু, হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের যুগ্ম সম্পাদক শফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সিনিয়র সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন, সদস্য সৈয়দ মারুফ আহমেদ, ট্রেজারার দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, সদস্য সুমন আজাদ, বৃন্দাবন কলেজ এক্সষ্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলী নেওয়াজ মিন্টু, তানভির আহমেদ ও আইএফআইসি ব্যাংক লন্ডন প্রধান মনোয়ার হোসেন প্রমূখ। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেন নি। তবে এক বার্তায় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com