স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে আওয়ামীলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি পতিত জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, বুরহানপুর মৌজার জেএল নং-৪৭ দাগ ৪৪৫ ও ৪৯৮, খতিয়ান নং-১ এর সরকারি ভূমিটি বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
এম এ মজিদ ॥ হবিগঞ্জ পুরাতন পৌরসভা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা সৈয়দ আজহার আহমাদ এবাদ বলেছেন- কিছু সময় কোরআন হাদিস শুনা সারারাত নফল ইবাদতের সামিল। জুমার দিন অনেকে অপেক্ষা করে কখন আরবী খুৎবা পাঠ করা হবে, তখন দৌড়ে এসে নামাজে শরিক হন। অথচ জুমার আযানের পরে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ মাসআলা, ইসলামের গুরুত্বপূর্ণ আলোচনা করা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ এককভাবে ক্ষমতায় থাকার জন্য বিনাভোটে এমপি বানিয়েছিল। দিনের ভোট আগের রাতে নিয়েছে, আমি ডামি পাতানো নির্বাচন করেছে। এতে ভোটার চিনে না এমপিকে,
স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৈল উত্তরপাড়া এলাকায় জনৈক শাহজাহানের বসতঘরে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। অভিযানের
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “পৃথিবীর মহাগ্রাম” হিসেবে খ্যাত বানিয়াচং উপজেলা পরিদর্শন করেছেন ওমানের চার বিশিষ্ট নাগরিক। স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন। বানিয়াচংয়ের সন্তান, ওমান প্রবাসী মোঃ তফুর মিয়া এবং আব্দুস শহীদ-এর ব্যক্তিগত আমন্ত্রণে এই চারজন অতিথি বাংলাদেশে আসেন। প্রতিনিধি দলে ছিলেন সাঈদ হেলাল ফারসী, নাসের সুলাইমান সাঈদ
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম. ফয়সলের বড় ছেলে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন- আমার বাবা আলহাজ সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সবচেয়ে নিকটজন। নিজের পরিবারের জন্য সময় কম দিলেও এলাকার মানুষের কল্যাণে তিনি সারাজীবন
স্টাফ রিপোর্টার ॥ ধানের শীষের পক্ষে দোয়া, আশির্বাদ ও ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে জি কে গউছ বলেন-
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বৃক্ষপ্রেমিক সাবেক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। একাত্তর সনের দক্ষিণ বানিয়াচঙ্গ সংগ্রাম কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মহাগ্রাম বানিয়াচং সদরের বিলুপ্ত ২নং যাত্রাপাশা (বর্তমান ৩নং ও ৪নং) ইউ.পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছত্তার (হাজী সাহেব) এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের হবিগঞ্জ শহরস্থ বাসায় ও
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ সায়হাম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২৬-২০২৭ কার্যকালের অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ভ্রমণকারী ওমানের ৪ বিশিষ্ট নাগরিক হবিগঞ্জ শহরের সুবজবাগ এলাকার এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। তারা হলেন-সাঈদ হেলাল ফারসী, নাসের সুলাইমান সাঈদ আল মামার, আলী সেলিম আলী আল ফারসী ও সুলতান সাইফ সুলাইমান আলী ফারসী। গতকাল বুধবার রাতে তারা এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে আসেন। এ সময় ওই প্রতিষ্ঠানের