বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আওয়ামীলীগ ১৭টি বছর ভিন্ন দলের মানুষকে অপদস্ত করেছে-জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ এককভাবে ক্ষমতায় থাকার জন্য বিনাভোটে এমপি বানিয়েছিল। দিনের ভোট আগের রাতে নিয়েছে, আমি ডামি পাতানো নির্বাচন করেছে। এতে ভোটার চিনে না এমপিকে, এমপি চিনে না ভোটারকে। আওয়ামীলীগ গত ১৭টি বছর দেশের মানুষকে কষ্ট দিয়েছে, মিথ্যা কথা বলে মানুষের চরিত্র হনন করেছে, ভিন্ন মত ও ভিন্ন দলের মানুষকে অপমান অপদস্ত করেছে। কিন্তু এলাকায় কোনো উন্নয়ন করেনি, আওয়ামীলীগ নেতারা উন্নয়নের নামে নিজেদের আখের গুছিয়েছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভার শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জি কে গউছ আরও বলেন- মানুষ যখনই ব্যালট পেপার হাতে পায়, তখনই বিএনপি মানুষের ভালবাসায় সিক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। এবার মহান আল্লাহ আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। বিএনপির প্রতিটি সভা-সমাবেশে তরুণদের মিছিলে সয়লাব হচ্ছে। গত ১৭ বছর এই তরুণরা উপেক্ষিত হয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আওয়ামীলীগ না করার কারণে কোনো তরুণ তরুণী চাকুরী পায় নাই। ভিন্ন মত পোষণকারী তরুণ তরুনীদের মিথ্যা মামলা দিয়ে আওয়ামীলীগ মাসের পর মাস জেলে আটক রেখে নির্যাতন করেছে। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথম দেড় বছরে সকল দল ধর্মের উর্ধ্বে উঠে ১ কোটি তরুণ তরুণীর চাকুরীর ব্যবস্থা করা হবে। দেশের কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। পরিবারের মায়েদের নামে ফ্যামিলী কার্ড চালু করা হবে। মানুষের প্রত্যাশা পুরণে এক নতুন বিএনপি দেশে হাজির হবে। এটা কথায় নয়, কাজ দিয়ে আমরা প্রমাণ করব।
বিশিষ্ট মুরুব্বি সাস্তু মেম্বারের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম, আবদুল বাছিত, সামছুল ইসলাম, সৈয়দ মিয়া, শাহিন, হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সহ সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস মানিক, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ উসমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সবুর আলী, ইদ্রিছ মিয়া, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com