বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডিবি পুলিশের অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৈল উত্তরপাড়া এলাকায় জনৈক শাহজাহানের বসতঘরে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। অভিযানের এক পর্যায়ে ঘরের বারান্দা-সংলগ্ন প্রথম কক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪২০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। জেলা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com