বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বুরহানপুরে আ.লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে আওয়ামীলীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি পতিত জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, বুরহানপুর মৌজার জেএল নং-৪৭ দাগ ৪৪৫ ও ৪৯৮, খতিয়ান নং-১ এর সরকারি ভূমিটি বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হওয়ায় দীর্ঘদিন ধরে স্কুলের খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে শিক্ষার্থীরা। শুধু খেলার মাঠই নয়, গ্রামের কেউ মারা গেলে সেখানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। কিন্তু গতকাল শুক্রবার ভোর থেকে ওই ভূমিটি জোর পূর্বক দখল করে বাউন্ডারী নির্মাণ কাজ শুরু করেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন চঞ্চল, যুবলীগ নেতা শাহরান মিয়া, তারেক মিয়া ও কয়েছ মিয়া গং। এতে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামবাসী এ বিষয়টি নবীগঞ্জ থানার পুলিশকে অবগত করলে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের ও নবীগঞ্জ ভূমি অফিসের প্রতিনিধি গিয়ে আবুল হোসেন চঞ্চল গংদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু পুলিশসহ ভূমি অফিসের প্রতিনিধিরা ঘটনারস্থল ত্যাগ করার পর আবারও কাজ শুরু করেন আবুল হোসেন চঞ্চল গং।
এ ব্যাপারে ইনাজগঞ্জ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের জানান, বিরোধপূর্ণ ভূমিটি মূলত সরকারি খাস জায়গা। দুয়েক বছর আগে গ্রামের পঞ্চায়েত কমিটি মাটি ফেলে জায়গাটি ভরাট করেন। এরপর স্কুলের শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করে আসছেন। জায়গাটি মূলত স্কুলের দখলে রয়েছে। জায়গা দখলের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে আমি অভিযুক্তসহ অভিযোগকারী গ্রামবাসীর সাথে কথা বলেছি। যতটুকু বুঝেছি তাদের মধ্যে এ নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছি। সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমি কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সূত্র জানায়, সরকারি জায়গায় এ ধরণের কাজ করতে হলে জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। কিন্তু চঞ্চল গং সম্পূন্ন বেআইনী ভাবে সরকারি জায়গা দখল করে বাউন্ডারী কাজ করছেন। এলাকাবাসী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com