বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

সৈয়দ ফয়সল সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন-ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম. ফয়সলের বড় ছেলে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন- আমার বাবা আলহাজ সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সবচেয়ে নিকটজন। নিজের পরিবারের জন্য সময় কম দিলেও এলাকার মানুষের কল্যাণে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। এলাকার প্রতিটি ঘরে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মানুষের জীবনে উন্নয়ন আনতে তিনি কতটা পরিশ্রম করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু নির্বাচন আসলে নয়, বরং বছরের ৩৬৫ দিন তিনি গরিব, অসহায়, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার রাস্তঘাট, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থান সব ক্ষেত্রেই উন্নয়নের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করে গেছেন। তাই সন্তান হিসেবে আজ আমি আপনাদের কাছে এসেছি বাবার জন্য সমর্থন চাইতে। আপনারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। বাবার পাশাপাশি আমাদের পরিবারও আপনাদের পাশে থেকে এলাকার সমস্যা সমাধানে কাজ করে যাব ইনশাল্লাহ।
বুধবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সলের সমর্থনে আয়োজিত বিশাল নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
আব্দুল কুদ্দুছ বেনু মেম্বারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মঈন উদ্দিন, বিএনপি নেতা একলাছউদ্দিন ভূইয়া, বাবুল রায়, জামাল সর্দার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল, এম.এম.গউস, আশফাক উদ্দিন আহমেদ, মনির মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দিনভর মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে গণসংযোগ, মত বিনিময় করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com