শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বানিয়াচঙ্গের বৃক্ষ প্রেমিক সাবেক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বৃক্ষপ্রেমিক সাবেক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। একাত্তর সনের দক্ষিণ বানিয়াচঙ্গ সংগ্রাম কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মহাগ্রাম বানিয়াচং সদরের বিলুপ্ত ২নং যাত্রাপাশা (বর্তমান ৩নং ও ৪নং) ইউ.পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছত্তার (হাজী সাহেব) এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের হবিগঞ্জ শহরস্থ বাসায় ও গ্রামের বাড়ী বানিয়াচঙ্গে কবর জিয়ারত ও দোয়া মাহফিল এবং বনমথুরা মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী, হাফেজদেরকে পোশাক বিতরণ করা হবে। স্পষ্টভাষী হাজী আব্দুছ ছত্তার বৃটিশ বিরোধী আন্দোলন ও রেফারেন্ডামে ছিলেন অত্যন্ত সক্রিয়। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সুনামগঞ্জের ব্যালাট ও টাকেরঘাট সাব-সেক্টরে সংগঠকের প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।
পঞ্চাশের দশকে তিনি নিজ বাড়ীতে যাত্রাপাশা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর বানিয়াচং গার্লস হাই স্কুল ও পরবর্তীতে ডাঃ ইলিয়াস এডাডেমি প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা রাখেন। জনাব আলী কলেজ প্রতিষ্ঠায় তার অবদান কিংবদন্তিতুল্য। তিনি দীর্ঘদিন বানিয়াচং এল আর হাই স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। তিনি বানিয়াচঙ্গ অঞ্চলে বৃক্ষরোপনে বিপ্লব ঘটিয়ে অনুকরণীয় ও অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যাহা এখনও বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে দৃশ্যমান রয়েছে। তিনি জনগণকে ছেলে বা মেয়ে হলে দু’টি কড়ইগাছ রোপনে উদ্বুদ্ধ করতেন। এমনকি নিজে মানুষের বাড়ী বাড়ী গিয়ে বৃক্ষরোপন করে দিতেন। জনপ্রতিনিধি থাকাকালীন ট্যাক্স প্রদানে উৎসাহিত করার জন্য নিজেই মানুষের বাড়ীতে কলাগাছ রোপন করে দেওয়া ছিল তাহার নেশা। উল্লেখ্য, সাবেক ব্যাংকার আব্দুল মালেক এজাজ ও বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ও ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী মমিন এর পিতা মরহুম হাজী আব্দুছ ছত্তার ১৯৯৫ইং সালে হবিগঞ্জ শহরে বাণিজ্যিক এলাকাস্থ উত্তরা কমপ্লেক্স নিজ বাসভবনে সকাল ৭ টায় মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com