মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে চা-বাগানের একটি ট্রাক্টর ও ট্রাক চাপায় জয়রাম ভূইয়া নামে ১ চা শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানায়-গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া চা-বাগানের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক ও বাহুবল উপজেলার হিলালপুর সুন্নীয়া দখিল মাদরাসার সুপার মাওলানা হারুনুর রশীদ গোলাপকে সমকামিতার অভিযোগে দায়েরকৃত মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বুধবার সুপার হারুন হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৩ মার্চ
স্টাফ রিপোর্টার ॥ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে জেলা আইনশৃংখলা কমিটির সভায়। সভায় এ বিষয়ে মামলা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে দোষি ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃংখলা কমিটির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রীর দাম ক্রয় ক্ষমতার ভেতরে থাকে। আর নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে দেশের গরীব লোকজন ঠিকমতো খাওয়া-দাওয়া করে রোজা রাখতে সক্ষম হয়। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ
বরুন সিকদার ॥ হবিগঞ্জ শহরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পণ্যের মূল্য তালিকা চার্ট বোর্ডে প্রদর্শন না করার অপরাধে এ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজীদ এর নেতৃত্বে শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, শায়েস্তানগর কাচাবজার সহ বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে চৌধুরী বাজার এলাকায় কয়েকটি
এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১২ রমজান। হাদিস সূত্রে জানা যায়, আল্লাহর নবী হযরত দাউদ আলায়হিস সালামের নিকট যবুর নাজিল হয়েছিল মাহে রমজানের ১২ তারিখে। আল্লাহ জাল্লাশানুহু ইরশাদ করেন ঃ ওয়া আতায়না দাউদা যাবুরা- আর আমি দাউদকে দান করেছিলাম যবুর (সূরা নিসা ঃ আয়াত ঃ ১৬৩) হযরত দাউদ আলায়হিস সালামের সময়েও সিয়াম বিধান ছিল। হাদিস থেকে
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১০ লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ জারি করলেন বানিয়াচং সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। গতকাল বুধবার বিকালে ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের কার্যালয়ের স্মারক নং- ২০১৪/৪৭ তাং ৯ জুলাই মূলে জারী করা নোটিশ থেকে
স্টাফ রিপোর্টার ॥ বিষপানে আত্মহত্যা হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র খোকন দাশ (১৫) নামে এক শিক্ষার্থী। নিহত পরিবার সূত্রে জানা যায়, গতকাল বানিয়াচং উপজেলার উজিরপুর বাজারে হঠাৎ করে খোকন বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খোকন দাশ-বানিয়াচং উপজেলা কুর্শা খাগাউড়া
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় একটি কেমিক্যাল কোম্পানীর বর্জ্যরে দূর্গন্ধের প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল বুধবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়- ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ‘মার লিমিটেড’ নামে একটি কেমিক্যাল কোম্পানী রয়েছে। ওই কোম্পানীর নির্গত বর্জ্যরে দূর্গন্ধে মহাসড়কে যাতায়াতকারী বিভিন্ন
স্টাফ রিপোর্টার ॥ আজ ১১ রমজান। আজ রমজানের মাগফিরাত দশকের শুরু হয়েছে। হাদিস শরীফে আছে, ওয়া আওসাতুহু মাগফিরাতুন’ আর তার (রমজানের) মধ্যভাগ মাগফিরাত। মাগফিরাত অর্থ ক্ষমা। গাফুর, গাফ্ফার, আফউ প্রভৃত্তি আল্লাহর গুণবাচক নাম সমূহের অর্থ ক্ষমাশীল, ক্ষমাকারী। হাদীস শরীফে আছে- মান সমা রমাদানা ইমানান ওয়া ইহতিশাবান গুফিরালাহু মা তাকাদদামা মিন যানবিহি যে ব্যক্তি ইমানের সঙ্গে
স্টাফ রিপোর্টার ॥ ফলে খেতে সাবধান। ফরমালিন আছে। অর্থাৎ ফলে বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে ফলকে তরতাজা রাখা হচ্ছে মাসের পর মাস। দেখতেও সুন্দর। কিন্তু ওই ফলসমূহ খেলে শরীরিক ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে। ফরমালিনে আজ দেশ সয়লাব হয়ে গেছে। সরকার কঠোর উদ্যোগ নিলেও সামাল দিতে পারছে না। শুধু ফলই নয়। মাছ, মাংস, শাক-সবজিতেও রয়েছে ফরমালিন। রাসায়নিক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে প্রকাশ্যে ও মোবাইল ফোনে এবং খেলার দেখার সময় খেলা নিয়ে চলে জুয়া ও ভাগ্য বানিজ্য। গতকাল রাতে ব্রাজিল বনাম জার্মানীর সেমি ফাইনাল খেলা নিয়ে ভাগ্য জুয়ারীরা যার যার দলের পক্ষে বাজি ধরে কেউ হেসেছে আর কেউ বিষন্ন মনে ঘরে ফিরেছে । খোজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের