রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ হবিগঞ্জ শহরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। পণ্যের মূল্য তালিকা চার্ট বোর্ডে প্রদর্শন না করার অপরাধে এ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজীদ এর নেতৃত্বে শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার, শায়েস্তানগর কাচাবজার সহ বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে চৌধুরী বাজার এলাকায় কয়েকটি ভূষিমালের দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখার অপরাধে রনজীত ষ্টোরের মালিকে ২হাজার টাকা, সোহান ষ্টোরের মালিককে তিন হাজার, বাপ্পী ষ্টোরের মালিককে ৩ হাজার ও অভি ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঐ সব এলাকর আশপাশের বিভিন্ন মৎস্য, ফল ও কাচামালের দোকানগুলোতেও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য সহায়ক কর্মকর্তা বেলাল হোসেন, জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান, অফিস সহায়ক মোঃ নাজমুল ইসলাম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজীদ জানান, জনস্বার্থে এ অভিযান চলবে। মালিকদের সতর্কতা সহ আইনের বিধান অনুযায়ি নিম্ন জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এমনটা পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com