শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে বিশ্বকাপ ফুটবল নিয়ে চলছে জুয়া খেলা

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে প্রকাশ্যে ও মোবাইল ফোনে এবং খেলার দেখার সময় খেলা নিয়ে চলে জুয়া ও ভাগ্য বানিজ্য। গতকাল রাতে ব্রাজিল বনাম জার্মানীর সেমি ফাইনাল খেলা নিয়ে ভাগ্য জুয়ারীরা যার যার দলের পক্ষে বাজি ধরে কেউ হেসেছে আর কেউ বিষন্ন মনে ঘরে ফিরেছে ।
খোজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের সব ক’টি ম্যাচ নিয়েই ভাগ্য জুয়ারীরা বাজি ধরে আসছেন। খেলা যত ঘনিয়ে আসছে বাজির টাকার পরিমান তত বাড়ছে। আর এ বাজির মধ্যে সবচেয়ে আলোচনা ও বেশী বাজি ধরেন শহরের মধ্যবাজার, ওসমানী রোড, শেরপুর রোডের স্বর্ণ, কাপড়, ফল, মোবাইল, ব্যবসায়ীরা। রয়েছেন শহতলীর গ্রাম চরগাও, আনমুনু, সালামতপুর, গয়াহরি, কানাইপুরসহ বিভিন্ন গ্রামের নবীন ও মধ্য বয়সী যুবকরাও। কেউ কেউ মোবাইল, মোটর সাইকেলসহ নানা ধরনের বাজি ধরছেন। বাজি ধরেন যে দুই দলের খেলা হবে সে দলের পক্ষে কে গোল করবে, দলীয় গোল কত সময়ের মধ্যে হবে, খেলে গোল হবে, নাকি পেনাল্টি থেকে গোল হবে, কোন দল বেশী ফাউল করবে, কোন দল খেলোয়ার লাল কার্ড পাবে এসব নিয়ে। বাজির পরিমান এমন একজন ব্রাজিলের পক্ষে ৫ হাজার টাকা ধরেন এবং ব্রাজিল যদি জিতে যায় তাহলে অপর জন তার তিন গুন অর্থাৎ ১৫ হাজার দিবে আর যদি ব্রাজিল হেরে যায় তাহলে সে ৫ হাজার টাকা দিবে। অনুরূপ জার্মানীর পক্ষে যে বাজি ধরবে সেও ওই পরিমান টাকা অন্যাকে দিতে হবে। তবে সমোঝোতার মধ্যে ওই পরিমান টাকার চেয়ে বেশী ও কমে জুয়ারী বাজি ধরেন। এভাবে চলছে নবীগঞ্জে ভ্রাম্যমান জুয়া খেলা। এই ভ্রাম্যমান জুয়া নিয়ে শহরের হোটেল, চায়ের দোকানে সচেতন নাগরিকরা আলাপ আলোচনা করতে দেখা যায় প্রতিদিনই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com