শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফলে খেতে সাবধান। ফরমালিন আছে। অর্থাৎ ফলে বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে ফলকে তরতাজা রাখা হচ্ছে মাসের পর মাস। দেখতেও সুন্দর। কিন্তু ওই ফলসমূহ খেলে শরীরিক ক্ষতির সমূহ সম্ভাবনা রয়েছে। ফরমালিনে আজ দেশ সয়লাব হয়ে গেছে। সরকার কঠোর উদ্যোগ নিলেও সামাল দিতে পারছে না। শুধু ফলই নয়। মাছ, মাংস, শাক-সবজিতেও রয়েছে ফরমালিন। রাসায়নিক বিশেষজ্ঞদের অভিমত-ওইসব খাদ্য দ্রব্যে ফরমালিন মেশালে তা দীর্ঘদিন যাবৎ তরতাজা থাকে, কোন পচন ধরে না। ফরমালিন এমন রাসায়নিক দ্রব্য যা লাশের গায়ে মেশালে ওই লাশটি কয়েক মাস পর্যন্ত তাজা থাকবে, পচন ধরবে না। খাদ্য দ্রব্য ফরমালিন মুক্ত রাখার অংশ হিসেবে গতকাল বুধবার বিকাল ৩ টারদিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমূল হক বাহুবল বাজারে অভিযান চালিয়ে শামছু মিয়া নামে এক ফল ব্যবসায়ীকে ফলে ফরমালিন থাকার দায়ে ১ হাজার টাকা জরিমানা করলেও সময় স্বল্পতার দরুণ অন্যান্য দোকানে অভিযান চালানো সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমূল হকের সাথে আলাপ করলে তিনি বলেন বাহুবলকে ফরমালিন মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। এসময় ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল থানার এসআই সবিউরের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com