সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরের হরিতলায় সড়ক দূর্ঘটনায় ১ চা শ্রমিক নিহত ও ৩ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে চা-বাগানের একটি ট্রাক্টর ও ট্রাক চাপায় জয়রাম ভূইয়া নামে ১ চা শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানায়-গতকাল বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া চা-বাগানের একটি ট্রাক্টরের সাথে মহা সড়কের হরিতলা এলাকায় পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ বাধে। এতে ট্রাক্টরটি ধুমড়ে মুছড়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টর যাত্রী নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক জয়রাম ভূইয়া, সবুজ চাষা (৪০), দিরন কুড়িয়া (৩০) ও কোষাল চেলি (৫০) গুরুতর আহত হয়। সাথে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়রাম ভূইয়াকে মৃত ঘোষনা করেন। অপর ৩জনকে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com