বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাজিউড়ায় ইফতার মাহফিলে এমপি আবু জাহির আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম ক্রয়মতার মধ্যে থাকে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রীর দাম ক্রয় ক্ষমতার ভেতরে থাকে। আর নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে দেশের গরীব লোকজন ঠিকমতো খাওয়া-দাওয়া করে রোজা রাখতে সক্ষম হয়। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশে শুধু উন্নয়ন আর উৎপাদন হয়।
পবিত্র মাহে রমজানে আমরা মুসলিম ভাই-বোনেরা যেমন এককাতারে বসে আল্লাহর রহমত কামনা করছি, তেমনি দেশের উন্নয়নে আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করতে হবে। যার সুফল ভোগ করবে দেশের প্রতিটি মানুষ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গতকাল বিকেল ৫টায় হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাধুর বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাশীম, দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. শামীম আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ মুকলিছুর রহমান মুকলিছ, রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বাবুল, সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাকির হুসেন, জেলা ছাত্রলীগ নেতা মুকিত, জুয়েল, মাসুম, ডাঃ আইনুল্লা মিয়া, আশরাফুল আলম মারুফ, পায়েস খান, রুকন উদ্দিন, মুখলিছুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বীয়ান উপস্থিত ছিলেন।
পরে অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে এমপি আবু জাহির সাধুর বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৬০ হাজার টাকা বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com