মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে মাদকসেবী পুত্রকে পুলিশে দিলেন মা-বাবা। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬মাসের কারাদণ্ড প্রদান করেন। পুলিশের হাতে সোপর্দ করা মাদক পুত্রটি হচ্ছে-উপজেলার বুলা ইউনিয়নের মালা গ্রামের প্রমোদ চন্দ্র দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ (২৬)। গতকাল মঙ্গলবার সকালে তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। এ সময় তার পকেটে ৭ পুড়িয়া গাঁজা পাওয়া যায়। পুলিশ ও
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার থেকে ছিনতাইকৃত টমটম ২৪ ঘন্টার ভেতরে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই সিন্ডিকেটের এক সদস্যকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, এসআই ছানা উলা, পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে সাড়াশি অভিযান চালায়। এ সময় বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা থেকে
নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ত্রিপল মামলার পলাতক আসামী সুমেল মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আব্দুল মালিকের পুত্র। গত সোমবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কসবা গ্রামে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসআই
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস সড়কে গৃহপরিচারিকাকে মারপিট করে শ্লীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য আব্দুন নুর কদ্দুছ (৪০) কে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত সওদাগর আলীর পুত্র ও আনোয়ারপুর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকালে সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারপুরস্থ তার বাসা থেকে
স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে দিগন্ত বাসের চালকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় গৃহকর্তা জসিম উদ্দিনসহ ২জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার \ ঐক্যবদ্ধভাবে সকলে মিলে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরার আহŸান জানিয়েছেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাটের সংসদ সদস্য এডঃ মোঃ মাহবুব আলী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। সরকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও নারীর কল্যাণসহ দেশের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে উলেখ বলেন, নিজেদের মধ্যে কোন প্রকার হিংসা বিদ্বেষ না রেখে সকলে মিলে
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরে গ্রামীণ আবাসন প্রকল্প নামে ভূয়া এনজিও খুলে চাকুরী ও ঋণ দেয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১ এনজিও কর্মকর্তাকে গ্রেফতার ও কার্যালয় সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গ্রেফতারকৃত এনজিও কর্মকর্তা হলেন-অফিস ইনচার্জ ফরিদা বেগম। অভিযোগে জানা যায়- প্রায় ৩ মাস আগে পৌরশহরের ষ্টেডিয়াম পাড়ায় জনৈক নাজিমুল হকের বাসা
প্রেস বিজ্ঞপ্তি \ বঙ্গবীর ওসমানী স্মৃতি পদক পেলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। “বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন” এর উদ্যোগে গত ২৭জানুয়ারী ঢাকাস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলানায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ পদক প্রদান করেন। মোহাম্মদ শাহীন এ প্রজন্মের একজন মেধাবী সমাজ উন্নয়ন উদ্যোক্তা। দীর্ঘ
চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের হাতুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালেহা আক্তারকে গত রবিবার দুপুর ১২টার দিকে লাঞ্চিত করার ঘটনায় ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনা নিয়ে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট একটি
স্টাফ রিপোর্টার \ আকর্ষনীয় শ্লোগান ও রং-বেরঙের সাজে সজ্জিত করার মধ্য দিয়ে সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে অডিটরিয়ামে আয়োজন করা হয় সুধী সমাবেশ। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এবং এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলমের সঞ্চালনায় এই সমাবেশের আগে মেলা উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি