বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন জনগনের কাছে পৌছে দিতে হবে-এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঐক্যবদ্ধভাবে সকলে মিলে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরার আহŸান জানিয়েছেন হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাটের সংসদ সদস্য এডঃ মোঃ মাহবুব আলী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। সরকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও নারীর কল্যাণসহ দেশের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে উলে­খ বলেন, নিজেদের মধ্যে কোন প্রকার হিংসা বিদ্বেষ না রেখে সকলে মিলে একযোগে এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে হবে। গতকাল দুপুরে ঢাকাস্থ তার কার্যালয়ে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পর পর তিনবার নির্বাচিত চেয়ারম্যান সদ্য আওয়ামীলীগে যোগদানকারী নেতা মোঃ সাহাব উদ্দিন আহমেদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে উপরোক্ত কথাগুলো বলেন এমপি মাহবুব আলী। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আশ্রাফ আলী, বাঘাসুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ও সাংবাদিক পাবেল খান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মহারাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক দেবেন্দ্র সুত্রধর, প্রচার সম্পাদক (প্রস্তাবিত) মোঃ ধনু মিয়া, আওয়ামীলীগ নেতা কামরুল হাসান বাবলু, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আহাদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা বায়েজিদ মহালদার শিপন, ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, যুবলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম বাচ্চু মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোঃ মাছুম আহমেদসহ অর্ধশত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে এমপি এডঃ মাহবুব আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন আহমেদসহ নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com