শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুরাবই গ্রামে দিগন্ত বাসের চালকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি \ আহত ২

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে দিগন্ত বাসের চালকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় গৃহকর্তা জসিম উদ্দিনসহ ২জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জানুয়ারী দিবাগত রাতে মুখোশদারী একদল ডাকাত জসিম উদ্দিনের বাড়ীতে হানা দেয়। দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় জসিম ও সাজিদা খাতুন বাধা দিলে তাদের কুপিয়ে রক্তাক্ত করে ডাকাতরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় গৃহকর্তা জসিম এক ডাকাতকে চিনতে পারেন বলে জানান। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com