বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আনোয়ারপুরে শ্লীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য কদ্দুছ আটক

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস সড়কে গৃহপরিচারিকাকে মারপিট করে শ্লীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য আব্দুন নুর কদ্দুছ (৪০) কে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত সওদাগর আলীর পুত্র ও আনোয়ারপুর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকালে সদর থানার এসআই কৌশিক তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আনোয়ারপুরস্থ তার বাসা থেকে তাকে আটক করে।
মামলার বিবরণে জানা যায়, সিনেমা হল এলাকার বাসিন্দা হেলাল মিয়ার স্ত্রী গৃহপরিচারিকা রেনু আক্তার (২৫) কে ৪ জানুয়ারি সন্ধ্যায় আনোয়ারপুর এলাকায় একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্ঠা করে। পরে ব্যর্থ হয়ে তাকে ও তার শিশু কন্যাকে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রেনু বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com