বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের হাতুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালেহা আক্তারকে গত রবিবার দুপুর ১২টার দিকে লাঞ্চিত করার ঘটনায় ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনা নিয়ে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি সার্বিক দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনময় ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোঃ জুনায়েদ, শিক্ষক নেতা জালাল উদ্দিন, ইউনুছ মিয়া, ছুরত আলী, ফখরুল ইসলাম, বশীর আহমেদ, শ্যামল দেব, আব্দুল কদ্দুছ ও পঙ্কজ কান্তি পাল সহ প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা চুনারুঘাট হাসপাতালে আহত শিক্ষিকা সালেহা আক্তারকে দেখতে যান। তার অবস্থা দেখে ওসি অমূল্য কুমার চৌধুরী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তনময় ইসলাম দুঃখ প্রকাশ করেন ও শিক্ষকবৃন্দ উক্ত শিক্ষিকার সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ ব্যাপারে ঘটনার পর থেকেই আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের ৯নং ওয়ার্ডের মেহের হোসেনের স্ত্রী মিনারা খাতুন (৩৭) ও তার ছেলে কামরুল ইসলাম (১৮), জাবেদ মিয়া (২০), মেয়ে মাহমুদা (২২) সহ একদল দুর্বৃত্তরা উক্ত শিক্ষিকাকে লাঞ্চিত ও মারধর করে গুরুতর আহত করে। এ ব্যাপারে শিক্ষিকা সালেহা খাতুন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে দুর্বৃত্তরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com