শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে দু’দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আকর্ষনীয় শ্লোগান ও রং-বেরঙের সাজে সজ্জিত করার মধ্য দিয়ে সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। এ উপলক্ষে অডিটরিয়ামে আয়োজন করা হয় সুধী সমাবেশ। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এবং এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলমের সঞ্চালনায় এই সমাবেশের আগে মেলা উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার এডঃ আলহাজ্ব মোঃ আবু জাহির। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ, এ টু আই প্রজেক্টের ক্যাপাসিটি ডেভলাপম্যান্ট স্প্যাশালিস্ট মানিক মাহমুদ প্রমুখ। মেলায় উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তৈরী নানা প্রজেক্ট নিয়ে ২৩ টি স্টল অংশ নেয়। তার আগে সকাল ১১টার দিকে জেলা কালেক্টরেট ভবন ক্যাম্পাসের নিমতলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে জেলা প্রশাসন। এতে অংশ নেন, এমপি মোঃ আবু জাহির, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, জেলা প্রশাসক সাবিনা আলম, এসপি জয় দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ, এডিসি (সার্বিক) মোঃ শফিউল আলম, এডিসি (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, দুদক এর ডিডি মোঃ আবুল হোসেন, জেলা সমাজসেবা অফিসার শোয়েব হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, দৈনিক তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com