স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন-আজমিরীগঞ্জ গরদাই গ্রামের জুলহাস মিয়া (২৫), বাবুল মিয়া (৪০) ও সামায়ুন (৩৫)। আহতরা জানায়, প্রতিবেশী কামরুল মিয়ার সাথে তাদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক বখাটের দা’র কুপে এক যুবতী আহত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত যুবতী হচ্ছে-ওই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে লিজা (১৬)। বখাটে হচ্ছে একই গ্রামের মাসুক মিয়া। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে-গতকাল বিকেল ৩টার দিকে ওই যুবতীকে মাসুক মিয়া অনৈতিক কাজের প্রস্তাব দেয়।
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে-মৌলভীবাজার জেলার হাটবন বড়লেকা গ্রামের আব্দুল মন্নানের ছেলে মাসুক মিয়া (৪০) ও একই এলাকার রশিদ মিয়ার ছেলে রফিক মিয়া (৩৫)। গতকাল দুপুর ২১টার দিকে মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, ১ কেজি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির ২ সপ্তাহের সফরে বাংলাদেশ ত্যাগ করেছেন। গতকাল রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফাইটে তিনি কানাডা রওয়ানা হন। সফরকালে তিনি আমেরিকা ছাড়াও কানাডা ও দুবাই যাবেন। তার সাথে গেছেন স্ত্রী আলেয়া আক্তার ও পুত্র ইফাত জামিল। আগামী ২ অক্টোবর তার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর কাজী মহসিন করিমকে আটক করে হবিগঞ্জ থানা পুলিশ। গতকাল সকালে হরতাল চলাকালে শহরের কোর্ট ষ্টেশন এলাকা থেকে নাশকতার আশংকায় তাকে গ্রেফতার করা
স্টাফ রিপোর্টার ॥ প্রাণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনালে হবিগঞ্জ সদর উপজেলা ১-০ গোলে বানিয়াচঙ্গ উপজেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের বিদেশী খেলোয়াড় এন্ড্রু গোল করেন। গতকাল সারাদিন বৃষ্টি হলেও বিকেলে জালাল স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। গ্র“প পর্বে উভয় দলই ভাল খেলা উপহার দেয়ায় দর্শকদের মাঝে আগ্রহ
প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল-এর এক্সিলেন্স ইনপাবলিক হেলথ্ এ্যাওয়ার্ড পুরস্কার গ্রহন করায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিরিষতলা প্রাঙ্গন থেকে শুরু করে মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজের সভাপতিত্বে ও সাধারণ
স্টাফ রিপোর্টার ॥ ২০০৫ সালে হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল ৫ জেএমবি নেতাকে হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল আদালতে হাজির করা হয়। বুধবার বেলা ১টায় হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনালের বিচারক হাসানুল ইসলাম এর আদালতে তাদের হাজির করা হয়। জেএমবি নেতা হাফেজ হুজাইফা সুমন, আজিজুল ইসলাম ওরফে আজিজ, বেলাত হোসেন ওরফে তামিম,
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাল্য বিয়ের প্রতিবাদে অষ্টম শ্রেনীর এক কিশোরী ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। আত্মহননকারী ছাত্রীটি হচ্ছে-উপজেলার ধর্মগড় ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের ফরিদ উদ্দিন ভুইয়ার মেয়ে নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী মাছুমা আক্তার (১৪)। প্রতিবেশী সুত্রে জানা গেছে-মাছুমা আক্তারকে আপন চাচাত ভাই আফছার
স্টাফ রিপোর্টার ॥ পুলিশের বাধার মুখে বন্ধ হয়ে গেছে শহরের খোয়াই মুখস্থ ডাঃ সামছুল হোসেন উম্দা মিয়া ব্রীজের নিকট নির্মাণাধিন হবিগঞ্জ পৌরসভার কফি হাউজের কাজ। অভিযোগে জানা যায়, ওই এলাকার আতুকুড়া মৌজার জেএল নং-২১৭, খতিয়ান নং-৫২ এর ৪১০৭ নং দাগের ভূমিতে হবিগঞ্জ পৌরসভা কফি হাউজ নির্মাণ করার উদ্যোগ গ্রহন করে। কিন্তু ওই ভূমির মালিকানা দাবী
স্টাফ রিপোর্টার ॥ আগষ্ট মাসের আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ বিলের কপি হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। বিগত কয়েক মাসের তুলনায় গেল আগষ্ট মাসে হঠাৎ করে বিলের পরিমান দুই থেকে তিন গুন বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ জেলার শহর ও গ্রামঞ্চলের গ্রাহকের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বিল প্রত্যাহার করা না হলে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার গভীর রাতে সুরমা চা বাগানের বিশ নম্বর সীমান্ত এলাকা ৫৫ বিজিবি ব্যাটিলিয়ানের তেলিয়াপাড়া (বাঁশবাড়ী) ক্যাম্পের জোয়ানরা ২৫ লক্ষাধিক টাকা মূল্যমানের ৩শ ৭৩টি উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করে। বাঁশবাড়ী ক্যাম্প ইনচার্জ সুবেদার আবু হানিফ জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাত ১টায় ১৯৭৯ সীমান্ত