শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বখাটের দা’র কুপে যুবতী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক বখাটের দা’র কুপে এক যুবতী আহত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত যুবতী হচ্ছে-ওই গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে লিজা (১৬)। বখাটে হচ্ছে একই গ্রামের মাসুক মিয়া। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে-গতকাল বিকেল ৩টার দিকে ওই যুবতীকে মাসুক মিয়া অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তাকে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও তার মা আফিয়া বেগম তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এব্যাপরে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com