বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার গভীর রাতে সুরমা চা বাগানের বিশ নম্বর সীমান্ত এলাকা ৫৫ বিজিবি ব্যাটিলিয়ানের তেলিয়াপাড়া (বাঁশবাড়ী) ক্যাম্পের জোয়ানরা ২৫ লক্ষাধিক টাকা মূল্যমানের ৩শ ৭৩টি উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করে। বাঁশবাড়ী ক্যাম্প ইনচার্জ সুবেদার আবু হানিফ জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাত ১টায় ১৯৭৯ সীমান্ত পিলার পার্শ্ববর্তী স্থানে অভিযান চালিয়ে একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩শ ৭৩টি উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করা হয়। আটককৃত শাড়ীর বাজার মূল্য ২৫ লক্ষাধিক টাকা। ৫৫ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক মেজর তারিক জানান, তিনি গত ৫ সেপ্টেম্বর বিজিবি ৫৫ ব্যাটিলিয়ানের দায়িত্ব গ্রহনের পর গত ১২ দিনে এ ছাড়াও আরো ১৫ লক্ষাধিক টাকার মদ গাঁজাসহ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। চোরাচালান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com