বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বাল্য বিয়ের প্রতিবাদে কিশোরী ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাল্য বিয়ের প্রতিবাদে অষ্টম শ্রেনীর এক কিশোরী ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। আত্মহননকারী ছাত্রীটি হচ্ছে-উপজেলার ধর্মগড় ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের ফরিদ উদ্দিন ভুইয়ার মেয়ে নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী মাছুমা আক্তার (১৪)। প্রতিবেশী সুত্রে জানা গেছে-মাছুমা আক্তারকে আপন চাচাত ভাই আফছার উদ্দিনের ছেলে লোকমান উদ্দিন ভুইয়া (২৬) এর কাছে গত ৭ সেপ্টেম্বর তার মতামত ছাড়াই জোরপূর্বক বিয়ে দেয় অভিভাবকরা। এ বিয়েটি মাছুমা মেনে নিতে পারেনি। এর পর থেকে মাছুমা আত্মহত্যার সুযোগ খুজতে থাকে। গতকাল সকাল ৯টার দিকে তার পিতার বাড়ির বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে পুলিশ জানিয়েছে মাছুমার বয়স সাড়ে ১৮ বছর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com