বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাতের আধারে পৌরসভার কফি হাউজ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের বাধার মুখে বন্ধ হয়ে গেছে শহরের খোয়াই মুখস্থ ডাঃ সামছুল হোসেন উম্দা মিয়া ব্রীজের নিকট নির্মাণাধিন হবিগঞ্জ পৌরসভার কফি হাউজের কাজ।
অভিযোগে জানা যায়, ওই এলাকার আতুকুড়া মৌজার জেএল নং-২১৭, খতিয়ান নং-৫২ এর ৪১০৭ নং দাগের ভূমিতে হবিগঞ্জ পৌরসভা কফি হাউজ নির্মাণ করার উদ্যোগ গ্রহন করে। কিন্তু ওই ভূমির মালিকানা দাবী করে আদালতে স্বত্ব-৩৬/৯২ নং মামলা থাকায় পৌর এলাকার উমেদনগর গ্রামের সৈয়দ লুৎফুর রহমান কাওছার, নানু মিয়া, মোছাম্মৎ ফজলুতুন্নেছা ও শাহনেওয়াজ মিয়া পৌরসভার এ উদ্যোগের বিরুদ্ধে আদালতের স্মরনাপন্ন হন। বিজ্ঞ আদালত কফি হাউজ নির্মাণে চিহ্নিত ভূমি উল্লেখিত দাগে রয়েছে কি না তা দেখার জন্য একটি কমিশন গঠন করেন।
এদিকে দীর্ঘদিন ধরে কফি হাউজ নির্মাণ কাজ বন্ধ থাকার পর গত ১৬ সেপ্টেম্বর রাতের আধারে পৌরসভা নিযুক্ত ঠিকাদার রহমত আলী নির্মাণ কাজ শুরুর প্রস্তুতি নেন। এ সময় প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানাকে অবহিত করলে এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্য ঘটনাস্থলে যান। এবং ঠিকাদারকে না পেয়ে তার লোকজনকে নির্মাণ কাজ না করার নির্দেশ প্রদান করেন। এদিকে গতকাল সকালে ঠিকাদার পুনরায় কাজ শুরুর প্রস্তুতি নেন। এ সময় প্রতিপক্ষের লোকজন থানা অভিযোগ দায়ের করলে এসআই ইন্দ্রনীল ফোনে ঠিকাদার রহমত আলীকে কাজ না করার জন্য বলেন। এর পর ঠিকাদার মালামাল ও শ্রমিকদের নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com