মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিরর সঙ্গে কোন আপোষ করা হবে না। যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে কঠিন হতে হলেও আমি হবো। এতে কেউ সাময়িক ভাবে কষ্ট পেলেও জনস্বার্থে কোনো ছাড় দেওয়া
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাড়ি ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট হয়। আহতরা জানান, মৃত আব্দুল আহাদের পুত্র আমির হোসেন একই গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র এলাছ মিয়ার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক সালাম চৌধুরী বর্তমানে শয্যাশায়ী। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। আহত হয়ে ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে দেওয়ায় দৈনন্দিন জীবন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। পাঁচ কন্যার জনক সালাম চৌধুরী দ্য নিউ নেশন এর জেলা প্রতিনিধি এবং হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাসেবার মান মারাত্মকভাবে ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তদারকির অভাব, প্রশাসনিক দুর্বলতা এবং দায়িত্বে অবহেলার কারণে হাসপাতালে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। এতে করে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীদের অভিযোগ, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত অনেক চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্লান্টের এক কর্মচারীর উপর স্থানীয় দুই দুর্বৃত্তের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আহত কর্মচারী শেখ মোহাম্মদ রেজাউল করিম (৫৮)। এ ঘটনায় গতকাল ২৪ ফেব্রুয়ারি রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আহত রেজাউল করিম বিবিয়ানা পাওয়ার প্লান্টের ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে কর্মরত একজন কর্মচারী। স্থানীয়
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। শতাধিক চা শ্রমিক পরিবার আজ থেকে গভীর নলকূপের মাধ্যমে নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। স্থানীয়দের মতে, এটি শ্রমিকদের জন্য বড় ধরনের স্বস্থি বয়ে এনেছে। জানা যায়, বাগানটি উঁচু এলাকায় হওয়ায় এখানে পানযোগ্য পানির তীব্র সংকট ছিল। কোনো
স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ জিয়াউর রহমান (৪০) ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। গতকাল মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে আইনজীবী অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। নারী শিশু কোর্টের পিপি এডভোকেট কামাল উদ্দিন সেলিম জানান, তার
স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি মামলায় অভিযুক্ত আসামী ইমতিয়াজ খান (২০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্যন্ধা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।ইমতিয়াজ খান শহরের উমেদনগর এলাকার সৈয়দ খানের ছেলে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চৌধুরী বাজার এলাকায় থেকে তাকে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বুক চিরে বয়ে যাওয়া একসময়ের প্রমত্তা ‘শুটকি নদী’ আজ অস্তিত্ব সংকটে। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীটি প্রায় পুরোপুরি শুকিয়ে যাওয়ায় এর দুই তীরের বিস্তীর্ণ হাওর এলাকার হাজার হাজার কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেচ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বোরো ধান চাষ, যা অত্র অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু অন্যের জমিতে প্রবেশ করে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে গরুটি