শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লস্করপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বাড়ি ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট হয়। আহতরা জানান, মৃত আব্দুল আহাদের পুত্র আমির হোসেন একই গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র এলাছ মিয়ার নিকট পাওনা টাকা চাইতে গেলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এলাছ মিয়ার পক্ষে জুয়েল, সুমন, রুবেলসহ একদল লোক আমির হোসেনের বাড়ি ঘরে হামলা, ভাংচুর লুটপাট চালায়। এতে উভয়পক্ষে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আমির হোসেন, আলী হোসেন, আমিনুল, রাবেয়া, আলা বানু, সিমলা, ইকবাল, আয়াত আলী, মতিন, রেজ্জাকসহ অন্যান্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সদর থানার এসআই আওলাদ হোসেন ঘটনাস্থলে যান। আহতরা জানান, সংঘর্ষে বাড়ি ঘরের জিনিসপত্র ভাঙচুর হয় ও লুটপাট হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয় বলে ধারনা করা হচ্ছে।
ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com