মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

পানি শূন্য শুটকি নদী ॥ বিপাকে কৃষক বোরো ধান চাষে বিপর্যয়ের আশঙ্কা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার বুক চিরে বয়ে যাওয়া একসময়ের প্রমত্তা ‘শুটকি নদী’ আজ অস্তিত্ব সংকটে। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীটি প্রায় পুরোপুরি শুকিয়ে যাওয়ায় এর দুই তীরের বিস্তীর্ণ হাওর এলাকার হাজার হাজার কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেচ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বোরো ধান চাষ, যা অত্র অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা গেছে, নদীর তলদেশ শুকিয়ে ধূ-ধূ বালুচরে পরিণত হয়েছে। কোথাও কোথাও সামান্য কাদা থাকলেও পানি নেই বললেই চলে। পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় এবং প্রভাবশালী মহলের অবৈধ দখলের কারণে পানির স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হয়ে গেছে। বানিয়াচংয়ের হাওর এলাকার অর্থনীতি মূলত বোরো ধানের উপর নির্ভরশীল। শুটকি নদী থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি নিয়ে কৃষকরা তাদের জমিতে সেচ দেন। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় এখন পানির কোনো উৎস নেই। সেচ দিতে না পারায় ধানের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বিকল্প উপায়ে গভীর নলকূপ থেকে পানি উত্তোলনে খরচ কয়েক গুণ বেড়ে যাচ্ছে, যা সাধারণ কৃষকের সাধ্যাতীত। দ্রুত পানি সরবরাহ নিশ্চিত না করলে কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘ বছর ধরে নদীটি খনন না করায় নাব্যতা হারিয়েছে। এছাড়া নদীর বিভিন্ন স্থানে আড়াআড়ি বাঁধ ও বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার কারণে পানির গতিপথ থমকে গেছে। এক শ্রেণির প্রভাবশালীরা নদীর জায়গা দখল করে চাষাবাদ করায় নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। ভুক্তভোগী কৃষকরা জানান, বোরো ধান আমাদের একমাত্র আয়ের উৎস। যদি নদী খনন করে পানির ব্যবস্থা না করা হয়, তবে আমাদের পথে বসতে হবে। জরুরি ভিত্তিতে খনন কাজ শুরু করে সেচ ব্যবস্থা চালুর জন্য পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শুটকি নদী রক্ষা কেবল একটি জলাশয় রক্ষা নয়, এটি হাজারো কৃষকের জীবন-জীবিকার প্রশ্ন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই অঞ্চলে কৃষি ও মৎস্য সম্পদে ভয়াবহ বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com