শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে কোন আপোষ নয়-এমপি সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিরর সঙ্গে কোন আপোষ করা হবে না। যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে কঠিন হতে হলেও আমি হবো। এতে কেউ সাময়িক ভাবে কষ্ট পেলেও জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। তাই এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাধবপুর ও চুনারুঘাটের প্রায় পনে ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা এবং মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার নৈতিক দায়িত্ব প্রথম কর্তব্য। গতকাল বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে দেয়া গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
তিনি আরও বলেন মাধবপুর-চুনারুঘাটের চা-শ্রমিকসহ সনাতন ধর্মের লোকজন দীর্ঘদিন ধরে তাদের ন্যায অধিকার ও মযার্দা থেকে বঞ্চিত রয়েছে। এখন থেকে তারা আর বঞ্চিত থাকবে না। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলা হবে। কেউ তাদের সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক আমাদের যুব সমাজকে ধবংস করে দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহন করেছে। তাই আমাদের এলাকাকে মাদক মুক্ত হিসাবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
আমার চাওয়া-পাওয়ারআর কোন কিছু নাই। মহান রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সব আশা পূরন করেছে। তাই আমার কোন হাদিয়ার প্রয়োজন নাই। সরকারি এবং আমার ব্যক্তিগত যে বরাদ্ধ আসবে তা সুষ্টু ও সমতারর ভিত্তিতে বন্টন করা হবে। মৃত্যু পূর্ব মূর্হুত পর্যন্ত যাতে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সৎ ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমাদের সবার মনে রাখতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ঘোষনা করেছেন তা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এর আগে বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত এবং বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। ফুল এবং সম¥াননায় সিক্ত হয়ে যান নব নির্বাচিত সংসদ সদস্য।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com