মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ডাকাতি মামলায় অভিযুক্ত উমেদনগরের ইমতিয়াজ খান র‌্যাবের খাচায় বন্দি

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি মামলায় অভিযুক্ত আসামী ইমতিয়াজ খান (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্যন্ধা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।ইমতিয়াজ খান শহরের উমেদনগর এলাকার সৈয়দ খানের ছেলে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চৌধুরী বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার বিবরণে জানা যায় যে, মামলার বাদী জুয়েল মিয়া একজন সিএনজি চালক গত ২০২৫ সালের ৫মে বাদী পুলিশের টহল সিএনজির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। ঐদিন পুলিশের টহল সিএনজিটি বানিয়াচং থানার কুন্ডুরপাড় মোড় থেকে রাত ১টার দিকে আনজন ব্রীজের কাছে পৌঁছালে তাদের সামনে দুটি পিকআপ এবং একটি প্রাইভেটকার দাঁড়ানো দেখতে পান। এ সময়ে চালকসহ সিএনজিতে থাকা বানিয়াচং থানা পুলিশের সদস্যরা কোন কিছু বুঝে উঠার আগেই ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি সিএনজিটি ঘেরাও করে সিএনজি চালকসহ পুলিশ সদস্যদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তাদের সাথে থাকা ৩টি মোবাইল ফোন, ২ ভরি ওজনের রুপার চেইন ও নগদ প্রায় আড়াই হাজার টাকা নিয়ে যায়।এ সময়ে ১০/১১ জনের অন্য একটি ডাকাত দল একই ¯’ানে দুটি পিকআপ গাড়ী এবং একটি প্রাইভেটকারের লোকজনদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, এক ভরি ওজনের ১টি রুপার চেইন ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় সিএনজি চালক জুয়েল মিয়া বাদী হয়ে ১৭/১৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ইমতিয়াজ খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে বানিয়াচং থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com