বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

চিকিৎসার টাকা পাচ্ছেন না পা হারানো সাংবাদিক সালাম চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক সালাম চৌধুরী বর্তমানে শয্যাশায়ী। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি। আহত হয়ে ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে দেওয়ায় দৈনন্দিন জীবন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
পাঁচ কন্যার জনক সালাম চৌধুরী দ্য নিউ নেশন এর জেলা প্রতিনিধি এবং হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। প্রায় এক বছর আগে দায়িত্ব পালন করতে গিয়ে হোঁচট খেয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পান। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টয়লেটে পা পিছলে গিয়ে ডান পায়ের হাড় ভেঙে যায়।
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পায়ে রিং পরানো হলেও কার্যকর ফল আসে নি। কয়েক মাস আগে পায়ে পচন ধরলে চিকিৎসকরা হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছে।
এ পর্যন্ত চিকিৎসায় প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ মাস শয্যাশায়ী থাকার পর কৃত্রিম পা সংযোজন করা যাবে। এতে আরও ২ লাখ টাকার প্রয়োজন হবে।
সালাম চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিজ্ঞাপন বিভাগের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ৩ মেয়েকে লেখাপড়া শেষ করে বিয়ে দিয়েছেন। বাকি ২ মেয়ে অধ্যয়নরত। তিনি বলেন, প্রতিদিন ২ হাজার টাকার ওষুধ খরচ হচ্ছে। পা স্থাপন করতে গেলে আরও ৩ লাখ টাকা প্রয়োজন। কাজে যেতে পারছি না। সামনের দিনগুলো কীভাবে কাটবে, তা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছি।”
তিনি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। কয়েকজন সহকর্মী বলেন, সালাম চৌধুরী ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে দ্য নিউ নেশনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। বিপদের দিনে আমরা তার পাশে দাঁড়াতে চাই।”
যোগাযোগ: ০১৭১৪-৪৫৬১৩৮

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com