রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বিবিয়ানা পাওয়ার প্লান্টের কর্মচারীর উপর হামলার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্লান্টের এক কর্মচারীর উপর স্থানীয় দুই দুর্বৃত্তের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আহত কর্মচারী শেখ মোহাম্মদ রেজাউল করিম (৫৮)। এ ঘটনায় গতকাল ২৪ ফেব্রুয়ারি রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আহত রেজাউল করিম বিবিয়ানা পাওয়ার প্লান্টের ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে কর্মরত একজন কর্মচারী। স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ঠিকাদারদের কাছ থেকে টাকা দাবি করতেন এবং টাকা না দিলে কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করতেন। গত ২২ ফেব্রুয়ারি সকালে এক ঠিকাদারি কাজে ব্যবহৃত পিকআপে যন্ত্রাংশ তুলতে গেলে স্থানীয় সাজিদ মিয়া ও তার সহযোগী চালককে গালাগাল ও ভয়ভীতি দেখান। ওই সময় রেজাউল করিম বাঁধা দিলে তাকে হুমকি দেওয়া হয়। পরদিন (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাওয়ার প্লান্ট অফিসের সামনে ওই দুই ব্যক্তি তার উপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা রড ও ইট দিয়ে রেজাউল করিমের মাথা, কাঁধ ও বুকে তারা আঘাত করেন। সহকর্মীরা রেজাউল করিমকে উদ্ধার করে বিবিয়ানা পাওয়ার প্লান্টের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরেছেন। পাওয়ার প্লান্টের সহকারী পরিচালক (নিরাপত্তা) মিশর গাইন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com