বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ আধুনিক হাসপাতালে চিকিৎসাসেবার মান ভেঙে পড়ার অভিযোগ ॥ ভোগান্তি চরমে

  • আপডেট টাইম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাসেবার মান মারাত্মকভাবে ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তদারকির অভাব, প্রশাসনিক দুর্বলতা এবং দায়িত্বে অবহেলার কারণে হাসপাতালে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। এতে করে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীদের অভিযোগ, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত অনেক চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই ডিউটি শেষ করে ব্যক্তিগত চেম্বার বা প্রাইভেট প্র্যাকটিসে চলে যান। ফলে হাসপাতালে ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জরুরি বিভাগেও অনেক সময় চিকিৎসক না থাকায় রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ইন্টার্নীরা চিকিৎসা দেন। ফলে আরোগ্যের বদলে আক্রান্তের শংকা থাকছে।
একাধিক রোগীর স্বজন জানান, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর কোনো নজরদারি ব্যবস্থা নেই। এতে করে যে যার মতো দায়িত্ব পালন করছেন, যার প্রভাব পড়ছে সামগ্রিক চিকিৎসাসেবার ওপর।
হাসপাতালকে কেন্দ্র করে আরও গুরুতর অভিযোগ উঠেছে সরকারি ওষুধ অন্যত্র বিক্রির বিষয়ে। ভুক্তভোগীরা দাবি করেন, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না থাকলেও বাইরের কিছু ফার্মেসিতে একই ওষুধ পাওয়া যাচ্ছে, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ রয়েছে, নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে, যা রোগীদের সুস্থতার পরিবর্তে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত প্রশাসনিক নজরদারি জোরদার না করলে হাসপাতালের সেবার মান আরও অবনতির আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানকে কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com