মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বিষপানে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৭৬৯ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তালিবপুর গ্রামে বিষপান করে জুলেনা আক্তার (১৩) নামে এক কিশোরী আহত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুর খালেকের কন্যা। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত শুক্রবার বিকালে জুলেনা পরিবারের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে জুলেনা। বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বি- বাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ এসআই মখলোছুর রহমান লাশের দেহ সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। পরিবার সুত্রে জানা যায়, সে মানসিক রোগী ছিল। এ ব্যাপারে ওই এসআই জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com