রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৪ এপ্রিল) ভোরে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী এলাকার একটি বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের শনাক্তে র‌্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com