মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বী জাপা নেতা ক্বারী রমজান আলীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের বিশিষ্ট মুরুব্বী, জাপা নেতা ক্বারী রমজান আলী (৮০) গত বৃহস্পতিবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। মরহুমের নামাযে জানাযা গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, এম এ মুনিম চৌধুরী বাবু, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, রুস্তমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাজ্জাদুর রহমান, আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কাজী হাসান আলী, আল ইসলাহ নেতা মাওলানা আব্দুল হান্নান, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক মুরাদ আহমদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মনর মিয়া, পৌর বিএনপি নেতা ছালিক মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আঃ হামিদ নিকছন, জাপা নেতা ফকির মিয়া, শেখ ফয়জুল ইসলাম দিনু, ইউপি সদস্য খালেদ আহমদ জজ, শানুর মিয়া প্রমুখ। অনুষ্ঠিত জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় হাজারও মুসল্লী অংশ গ্রহন করেন। উল্লেখ্য, মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৮ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com