বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চা শিল্পকে বাঁচানোর আর্তি নিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ চা শিল্পকে বাঁচানোর আর্তি নিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বিভিন্ন তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন হামিদিয়া টি কোম্পানীর ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান। এ সময় তার পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কোম্পানীর জিএম সিরাজুল ইসলাম। বুধবার (১৯ জুন) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, সিন্ডিকেটের কারণে চা বাগান মালিকরা লোকসানে পড়ছেন। চা উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয়ে যদি কোন ধরনের সিন্ডিকেট গড়ে উঠে থাকে এবং ইতিমধ্যে গড়ে উঠা সিন্ডিকেটগুলো তাদের কার্যক্রম শুরু করেছে কিনা তাও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার এখনই সময়। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ ডিজিটাল হচ্ছে কিন্তু এখনো বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই মান্দাতার আমলের ধারা অনুযায়ী গুটি কিছু লোক মুখের ভিতর লিকার চা ঢুকিয়ে কুলকুচি করেই টি টেস্টাররা বলে দেন এটা ভালো আর ওটা খারাপ। তাদের মুখের কথায় সব হয়ে যায়। বৈজ্ঞানিক যন্ত্র ও চায়ের ভালোমন্দের গুণ মাপার মানদন্ড প্রচলিত না হওয়ায় অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে বাগান মালিকদের। বৈজ্ঞানিক যন্ত্র ও চায়ের ভালোমন্দের গুণ মাপার মানদন্ড প্রচলনের আগ পর্যন্ত সরকারি ভাবে লোক নিয়োগ দিয়ে চায়ের গুণগত মান নির্ধারণ করা উচিৎ বলে এসময় জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com