মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে বিপুল পরিমাণ চোরাই চা-পাতা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ চা-পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা চা-পাতার পরিমাণ ১৯ বস্তা যা ৪৯৬ কেজি। গতকাল সোমবার ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মনতলা বিওপি’র বিজিবি সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯৮ হাজার ৪শ’ টাকা মূল্যের ভারতীয় চা পাতা আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com