মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

যুগ্ম-সচিব হলেন হবিগঞ্জের শোয়েব ও তোফায়েল ॥ পদোন্নতি পেয়েছেন সাবেক জেলা প্রশাসক সাবিনা আলম ও সাবেক দুই ইউএনও

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৯৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের দুই কৃতি সন্তান শোয়েব আহমেদ খান ও তোফায়েল ইসলাম যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন। গতকাল সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে ১০৯ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির যে আদেশ প্রদান করা হয় সেখানে এই দুই কর্মকর্তার নাম রয়েছে।
শোয়েব আহমেদ খান বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তিনি আজমিরীগঞ্জের মাহতাবপুর গ্রামের সন্তান ও হবিগঞ্জের সিনিয়র আইনজীবী এবং বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি এডভোকেট আবুল খায়ের এর জামাতা। সর্বশেষ তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব হিসাবে কর্মরত ছিলেন।
তোফায়েল ইসলাম বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। তিনি মৌলভীবাজার জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক। তিনি লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের কৃতি সন্তান।
এদিকে পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ইউএনও এবং ফরিদপুর জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, মাধবপুর উপজেলার সাবেক ইউএনও এবং গোপালগঞ্জ জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মুখলেছুর রহমান সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com