মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বজ্রপাতে কলেজ ছাত্র ও গোয়াল ঘরে গরু-মহিষের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুজন মিয়া (১৮)। নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলীনগর গ্রামের শফিক মিয়ার ছেলে এবং গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ছাত্র। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরছিল সুজন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের বেলাবিল কানা লাল মুন্ডার গোয়াল ঘরে বজ্রপাত হলে একটি মহিষ ও একটি গরু মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল জানান, নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com