বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন তালামীযের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল বলেছেন-আমাদের দেশে প্রায়ই দেখা যায় হতদরিদ্র ব্যাক্তিদের যারা সমাজে অবহেলিত, তারা তাদের অধিকার আদায়ে ব্যার্থ। আমি তালামীযে ইসলামিয়া’র কর্মিদের বলতে চাই তোমরা দরিদ্রের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং তাদের অধিকার আদায়ে নিজেদের হাতকে বাড়িয়ে দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার কুর্শি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা’র ৬নং কুর্শি ইউনিয়ন শাখা আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাখার সভাপতি তালুকদার আবুল হায়াত রুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিতের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমরান আল-ইমন, সহ অফিস সম্পাদক শেখ ফখরুল ইসলাম বিলাল, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি মো. জাহেদ হাসান জীবন, সাধারণ সম্পাদক মো.সাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ আহমদ নোমান, বৃন্দাবন সরকারি কলেজ তালামীযের অফিস সম্পাদক মো. আনছব আলী, নবীগঞ্জ উপজেলা অর্থ সম্পাদক মো. সুমন আহমদ, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক মো. আবু সুফিয়ান হারুন স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌঃ শিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৬নং কুর্শি ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সহ অফিস সম্পাদক মুস্তাকিম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ সৌরভ আহমেদ, কুর্শি আঞ্চলিক শাখার সহ সভাপতি রুমিন তালুকদার, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তপন, অর্থ সম্পাদক সিয়াম চৌধুরী, কামরান খান, ফয়সল আহমেদ, রিহান চৌধুরীসহ উক্ত ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের তালামীযের কর্মীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com