বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় হবিগঞ্জ জেলাধীন সকল মালিকগণ তাদের সেবার মানোন্নয়নের জন্য সর্বসম্মতিক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লিনিক মালিকগণ হবিগঞ্জের সেবার ক্ষেত্রে তাদের নিরবচ্ছিন্ন অবদান অব্যাহত রাখার বিষয়ে একমত পোষন করেন। এতে বক্তব্য রাখেন-শামীম আহমেদ, রেজাউল মোহিত খান, নাজিম উদ্দিন সামছু, হারুনুর রশিদ চৌধুরী, ফজলুর রহমান, রাশেদুল হাসান চৌধুরী কাজল, কামরুল ইসলাম, মনসুর আহমেদ এমদাদ, শেখ সামছুল আলম সাজু, মোঃ ফারুক মিয়া, মো: গউস উদ্দিন চৌধুরী, নূর উদ্দিন, অরিফুল প্রমুখ। সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সকল ক্লিনিক মালিকবৃন্দকে মানসমম্মত সেবা নিশ্চিতের আহবান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে ডা: মুশফিক হুসেন চৌধুরীকে সভাপতি, শফিকুল বারী আউয়ালকে সাধারণ সম্পাদক এবং তজম্মুল হক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com