মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বিশেষ অভিযানে উজ্জল ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৫১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের বংগাটিলা ইসলামপুর গ্রামের আব্দুর রউফের পুত্র উজ্জল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌরসভার নয়ানী এলাকা তার শ্বশুর বাড়ী থেকে উজ্জল মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। চুনারুঘাট থানার এস.আই আজাহার সহ একদল পুলিশ উজ্জল মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে টমটম চুরি ও ডাকাতি মামলার পলাতক আসামী ছিল। উজ্জল মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com