সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে সোনাই নদীর ভাঙ্গণে ২০ গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৮২৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং অতি বর্ষনে সোনাই নদের একাধিক স্থানে ভাঙনে এলাকা প্লাবিত হয়েছে। কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০ টি গ্রামের অসংখ্য মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন প্লাবিত এলাকার লোকজন। রমজানের শুরু থেকে প্রচন্ড তাপদাহের পর শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রচুর বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শনিবার সকালে ভারত থেকে বয়ে আসা উপজেলার প্রধান নদী সোনাই’র উভয় তীরে একাধিক স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়। এসব ভাঙন দিয়ে পানি ভেতরে প্রবেশ করে চৌমুহনী ইউনিয়নের কমলানগর, মঙ্গলপুর, আলাবক্সপুর, কালিকাপুর, বহরা ইউনিয়নের বহরা, আফজলপুর, দূর্লভপুর, রাজাপুরসহ ভাটি এলাকার ধর্মঘর, চৌমুহনী, বহরা, আন্দিউড়া, আদাঐর ইউনিয়নের শতশত একর ফসলি জমি প্লাবিত হয়ে গেছে। তলিয়ে গেছে শতশত পুকুর, পানি উঠেছে শতশত বাড়িঘরে, মনতলা রেলষ্টেশনের অদূরে রাজাপুর নামকস্থানে রেললাইন তলিয়ে গেছে। মনতলা, চৌমুহনী ও মনতলা ক্যাম্প বাজারে দোকানে দোকানে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামিণ পাকা ও কাচা সড়কের। এ অসময়ে বন্যায় প্রান্তিক কৃষক ও মৎস্য চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আতংকের মধ্যে আছে গ্রামিণ জনপদের মাটির তৈরী ঘরের বাসিন্দারা। কারন এসব ঘর পানিতে তলিয়ে গেলে ধ্বসে পড়ে জানমালের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। এছাড়াও ভারত থেকে নেমে আসা তেলানিয়া ছড়া, ত্রিপরা ছড়া, আখালিয়া ছড়ায় নেমে আসা পাহাড়ি ঢলে শাহজাহানপুর ইউনিয়ন ও জগদীশপুর ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মনতলা রেলওয়ে ষ্টেশন মাষ্টার আব্দুল মন্নান জানান, রেল চলাচল স্বাভাবিক রয়েছে। মাধবপুর মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, হঠাৎ সোনাই নদী ভাঙ্গনে প্রায় ২ শতাধিক পুকুরের কোটি টাকার মাছ ভেসে গেছে। মাধবপুর দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সাহায্য দেওয়া হবে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে মাধবপুর সোনাই নদীর ভাঙ্গনে এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com